৩৫. দু‘আ-ই মাসুরাহ-১ (তাওবা ও ক্ষমাপ্রার্থনার দু‘আ)
হে আল্লাহ!
۞ اَللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّ لَاۤ يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসী যুলমান কাসিরা, ওয়া লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আন্তা, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম।
অর্থ
“হে আল্লাহ! আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি। আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।”
Virtue & benefit: হযরত আবূ বকর সিদ্দীক (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয়নবী ﷺ এর নিকট আবেদন করলাম যে, আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বলেন প্রিয় নবী (ﷺ) আমাকে দু‘আয়ে মাছুরা পড়ার নির্দেশ দিলেন।
Daily goal:0/1recited
Citation:সহীহ বুখারী, হাদীস নং: ৮৩৪; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৩১
Source:Muslim BanglaSource:Muslim Bangla· নামাযের মধ্যে দু‘আ অধ্যায়