১. ঈমান আনয়নের দু‘আ, কালিমায়ে তাইয়্যিবাহ পাঠ করা
আল্লাহ্ ব্যতীত ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই। হযরত মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্র প্রেরিত রাসূল।
۞ لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উচ্চারণ
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থ
“আল্লাহ্ ব্যতীত ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই। হযরত মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্র প্রেরিত রাসূল।”
Virtue & benefit: হযরত মুআয ইবনে জাবাল (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল’ তার জন্য আল্লাহ তা‘আলা জাহান্নাম হারাম করে দেবেন।
Daily goal:0/1recited
Citation:কানযুল উম্মাল, হাদীস নং: ১৭৪
Source:Muslim BanglaSource:Muslim Bangla· ঈমান অধ্যায়
Also published on:Muslim Bangla